1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড হ্যালান্ডের

  • সময়: Thursday, December 4, 2025
  • 83 View

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মাইলফলকে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। মাত্র ১১১ ম্যাচে লিগে ১০০ গোল পূর্ণ করে দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।  প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করে হ্যালান্ড প্রমাণ করলেন এই যুগের সেরা স্ট্রাইকারদের মধ্যে তিনি অন্যতম।  

মঙ্গলবার রাতে ফুলহামের বিপক্ষে সিটির উত্তেজনাপূর্ণ ম্যাচে হ্যালান্ড দলকে গুরুত্বপূর্ণ গোল উপহার দেন।সেই গোলেই লেখা হয় নতুন ইতিহাস। এর আগে এই রেকর্ড ছিল অ্যালান শিয়ারের, যিনি ১২৪ ম্যাচে ১০০ গোল করেছিলেন। হ্যালান্ড সেই রেকর্ড ভেঙেছেন ১৩ ম্যাচ কম খেলে।

হ্যালান্ডের আগেই ৫০ গোল, ৬০ গোল ও ৮০ গোলের রেকর্ডও ছিল দ্রুততম হওয়ার।ইংলিশ লিগে দুর্দান্ত ধারাবাহিকতা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। চলতি মৌসুমেও তিনি দারুণ ফর্মে আছেন, ইতোমধ্যে লিগের গোলস্কোরারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন হ্যালান্ড।

প্রসঙ্গত, ২০২২ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যান সিটিতে নাম লেখান হ্যালান্ড। প্রথম মৌসুমে করেন ৩৫ ম্যাচে ৩৬ গোল— যা প্রিমিয়ার লিগের কোনো মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।পরের মৌসুমেও তিনি জেতেন গোল্ডেন বুট, ৩১ ম্যাচে ২৭ গোল করে। গত মৌসুমে অবশ্য সেই ধারা বজায় থাকেনি। ৩১ ম্যাচ খেলে ২২ গোল করে ছিলেন তৃতীয় স্থানে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews