1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

৪ মাসের জন্য ছিটকে গেলেন উড

  • সময়: Friday, March 14, 2025
  • 117 View

সময়ের অন্যতম সেরা গতি তারকা মার্ক উডে সঙ্গে চোটের বন্ধুত্বটা যেন একটু বেশিই। চোট কাটিয়ে মাস কয়েক খেলার পরই আবারও চোটে পড়লেন উড।

এ বার ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। ফলে মাস তিনেকের বেশি সময় পর শুরু হতে যাওয়া ভারত সিরিজ মিস করতে পারেন তিনি।গত মাসে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় ইংল্যান্ড। সেদিনই আফগানদের বিপক্ষে বোলিং করার সময় হাঁটুর চোটে পড়েছিলেন উড। নিজের চতুর্থ ওভারে বোলিং করার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। ফলে সেই সময় মাঠ থেকে উঠে যান ডানহাতি এই পেসার।৩৮ মিনিট পর অবশ্য আবারও মাঠে ফেরেন উড। তবে বাকি ৬ ওভারের সবটা শেষ করতে পারেননি ৩৫ বছর বয়সী ইংলিশ এই পেসার।

২০২৪ সালের শুরু থেকেই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন উড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তান থেকে দেশে ফেরার পর স্ক্যান করানো হলে জানা যায়, উডের লিগামেন্টের মিডিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন অবস্থায় বুধবার (১২ মার্চ) সকালে লন্ডনে উডের হাঁটুর অস্ত্রোপচার করানো হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে আগামী ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে উডকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews