1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

‘‘রোহিত ‘মোটা’ ও ‘গড়পড়তা’ খেলোয়াড় ’’

  • সময়: Monday, March 3, 2025
  • 96 View

ভারতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ হঠাৎ করেই ক্রিকেট দুনিয়ার আলোচিত নাম। ভারত যখন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যস্ত, তখন রোহিত শর্মাকে মোটা আর গড়পড়তা খেলোয়াড় উল্লেখ করে টুইট করে বসেন এই কংগ্রেস নেত্রী। আর তাতেই ভারতীয় ক্রিকেট, বিজেপি আর সাধারণ ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র।  

ভারত যখন রোহিত শর্মার নেতৃত্বে খেলছে ঠিক সেই সময়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্রের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই নেটিজেনদের মাঝে বেশ একটা ঝড়ই তুলেছিল।একপর্যায়ে নিজের সেই লেখাটা ডিলিট করতেও বাধ্য হন তিনি। তবে তাতে কি আর বিতর্ক এড়ানো যায়! 

কংগ্রেসের জাতীয় মুখপাত্র লিখেছিলেন, ‘একজন খেলোয়াড়ের নিরিখে রোহিত শর্মা বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক। ’ শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়।তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।  

তার এসব মন্তব্যের পর চলেছেন নানাবিধ সমালোচনা। এমনকি কথা বলেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক আবদুল গাফফার। তিনি টুইটে লিখেছেন বলেছেন, ‘(রোহিতের) ওজন কিছুটা বেশি।কিন্তু অত্যন্ত কার্যকরী। আর বিশ্বমানের পারফর্মার। বড্ড বেশি সমালোচনা। ’ আর এসব মন্তব্যে শামা মোহাম্মদ দমে যাননি। উল্টো আব্দুল গাফফারের রি-টুইটে লিখেছেন, ‘গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনি, কোহলি, কপিল দেব, শাস্ত্রী এবং বাকি উত্তরসূরিদের তুলনায় তার (রোহিত) মধ্যে বিশ্বমানের কোন ব্যাপার আছে? তিনি একজন গড়পড়তা অধিনায়ক এবং গড়পড়তা খেলোয়াড়।তিনি যে ভারতের অধিনায়ক হয়েছেন, সেটাই সৌভাগ্য। ’

এদিকে শামা মোহাম্মদের এমন মন্তব্যের পর থেকে নেটিজেনদের তোপের মুখে পড়েছে তার দল কংগ্রেস এবং এর নেতা রাহুল গান্ধীও। সাম্প্রতিক সময়ে দলটির একের পর এক ভরাডুবির দিকে ইঙ্গিত করেও সমালোচনা চলছে।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews