1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

সদরপুরে নতুন বইয়ের ঘ্রাণ পায়নি ২০ হাজার শিক্ষার্থী

  • সময়: Friday, January 10, 2025
  • 101 View

ফরিদপুরের সদরপুর উপজেলায় নতুন বইয়ের ঘ্রাণ পায়নি ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি কিন্ডারগার্টেনের প্রায় ২০ হাজার শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে পাঠ্যবই ছাড়াই ক্লাস করছে শিশুরা।  

বছর ঘুরে নতুন শ্রেণিতে উঠেও নতুন বই প্রাপ্তির আনন্দ বঞ্চিত শিশুরা ক্লাসে বসে শুধু শিক্ষকের মুখে আলোচনা শুনে পাঠ নিচ্ছেন। নতুন বইয়ের অভাবে এ বছর এখনো বাড়িতে অধ্যায়ন করার কোনও সুযোগ হয়নি শিক্ষার্থীদের।ফলে স্কুলে বই ছাড়া উৎসব বিমুখ পাঠদানে উপজেলার শিশুদের মধ্যে অনাগ্রহতা দেখা দিয়েছে বলে শিক্ষার্থী ও অভিভাবকগন জানিয়েছে।  

উপজেলার ভাষানচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বই ছাড়াই ক্লাসের শিশুদের পাঠদান দেওয়া হচ্ছে। শিক্ষকরা মুখে মুখে কোমলমতি শিশুদের মৌলিক শিক্ষা দিয়ে চলেছেন।  ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এন ইউ প্রিন্স বলেন, এ বছর এখনও আমরা কোনও বই পাইনি।তবুও কিছু পুরাতন বই দিয়ে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। নতুন বই না থাকায় ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম। যদিও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে কিন্তু পাঠগ্রহণে তাদের আগ্রহ কম লক্ষ্য করা যাচ্ছে। একইসাথে আনন্দময় ও উপভোগ্য হচ্ছে না শ্রেণি কার্যক্রম পরিচালনা করা। 

উপজেলা সদরের সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া জিতু বলেন, নতুন বই না হলে স্কুলে আসতে আনন্দ লাগে না। নতুন বইয়ের অপেক্ষায় আছি। পুরান ক্যালেন্ডার রেডি রেখেছি। নতুন বই হাতে পেলেই ক্যালেন্ডার দিয়ে বই গুলো মলাট বাঁধাবো।  অভিভাবক মাহবুব হোসেন অনিক বলেন, কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো নতুন বই হাতে না পাওয়ায় ঝিমিয়ে পড়েছে উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা।শিক্ষাব্যবস্থা ঠিক রাখতে নতুন বই দেওয়ার বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহন করা জরুরি।  

উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদ খান বলেন, উপজেলায় রয়েছে ১৩০টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া প্রায় ২০টি কেজি স্কুল রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে পুরাতন কিছু বই সংগ্রহ করে কোনওরকম ঢিলেঢালা ভাবে ক্লাস করছেন।  সদরপুর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বলেন, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের মতো ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসার প্রায় ১২ হাজার শিক্ষার্থীরাও এখনও সব বই পায়নি।  

তিনি আরও জানান, আমরা ৬ষ্ঠ শ্রেণির ৩টি, ৭ম শ্রেনীর ৩টি, ৮ম শ্রেণির ২টি, ও ১০ম শ্রেণির ৩টি বিষয়ের বই পেয়েছি। এসব বই ইতিমধ্যে আমরা বিদ্যালয় গুলোতে বিতরণ করেছি। মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা বাকি বইয়ের অপেক্ষায় রয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews