1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:03 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

মুন্সিগঞ্জে পিঠা উৎসবে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • সময়: Friday, January 10, 2025
  • 98 View

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনভর বিদ্যালয়ের মাঠে ১৯টি স্টলে ফল ও পিঠার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পিঠাপুলির উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের এক মিলনমেলায় পরিণত হয়।

উৎসবে গিয়ে ছাত্রদের স্টলগুলো সাজানো  দেখা যায়।ছিল বাহারি সব জিনিস আর বাড়ি থেকে তৈরি করে আনা শতাধিক ধরনের পিঠা। অভিভাবকসহ আগত সব দর্শণার্থীর কাছে এসব ফলের গুণাগুণ ও পিঠার ইতিহাস বর্ণনা করেন শিক্ষার্থীরা। পৌষের বিদায় আর মাঘের শুরুতে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল পিঠা, ইলিশ পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত পিঠা।সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালে সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।  

কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা আখতারের সভাপতিত্বে উৎসব সফল করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলমা ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ কে.এম. রিয়াজুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক বাদল পাঠান, কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন, মো. তোহা মিয়া আখন, পরিমল চন্দ্র ঢালি, জাহানজীব সারোয়ার, রেজুনা খাতুন, নাসরিন সুলতানা, মোহাম্মদ তোয়াহা, দিলীপ কুমার গোস্বামী। কলেজ শাখার প্রভাষক মো. শামসুল আলম, খুশিলাল রায়, মো. ফরহাদ মিয়া, জহিরুল ইসলাম, সুরাইয়া ইয়াসমিন, নুসরাত।

আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক জুরান রায়, মুহাম্মদ শাহীন মিঞা, অনিতা রানি ঘোষ, মো. আনোয়ার হোসেন, মো. আবুসালেহ, কিরণ চন্দ্র শিকারি, এনায়েত করিম, ফারিন আক্তার, আয়েশা আক্তার প্রমুখ।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews