1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:03 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

রংপুর রাইডার্স চারে চার

  • সময়: Tuesday, January 7, 2025
  • 107 View

রকেট গতিতে ছুটছে রংপুর রাইডার্স। নুুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স বিপিএলে প্রতিপক্ষ দলগুলোকে পাত্তাই দিচ্ছে না। আসরে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। ঢাকা পর্বে টানা তিন ম্যাচ জিতেছিল।এবার সিলেট পর্বও জয়ে শুরু করেছে। গতকাল সিলেটে আসরের প্রথম ম্যাচে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটে বড় জয় পেয়েছে শিরোপাপ্রত্যাশী রংপুর রাইডার্স। টানা দুই ম্যাচ হেরেছে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সকে গতকাল বড় জয় উপহার দিতে দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ১৬.৫ ওভারে ১৮৬ রান যোগ করেন।ম্যাচসেরা হেলস অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন মাত্র ৫৬ বলে। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসটির স্ট্রাইক রেট ২০১.৭৮। ওয়ানডে ব্যাট করা সাইফ হাসান ৮০ রানের ইনিংস খেলেন ৪৯ বলে ৩ চার ও ৭ ছক্কায়। বিপিএলে হেলসের এটা দ্বিতীয় সেঞ্চুরি।এর আগে চট্টগ্রামের বিরুদ্ধে ১০০ রানের ইনিংস খেলেছিলেন রংপুর রাইডার্সের পক্ষে। বিপিএলের সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইলের। ঢাকা পর্বে রংপুর রাইডার্স ৪০ রানে হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস, ৩৪ রানে সিলেট স্ট্রাইকার্স ও ৮ উইকেটে ফরচুন বরিশালকে। গতকাল সূচনা ম্যাচে টস জিতে সোহান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরিফুল হকের সিলেটকে। ২০ ওভারে সিলেট সংগ্রহ করে ৪ উইকেটে ২০৫ রান।দলটির পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে খেলেন ৭টি চার ও ৩টি ছক্কা। ৫০ রানের ইনিংস খেলেন জাকির হাসান ৩৮ বলে ৪ ছক্কায়। বিপিএলের চলতি আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স প্রথমবার খেলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৯ বলে ১ চার ও ৪ ছক্কায়। ২০৬ রানের টার্গেটে রংপুর প্রথম ওভারের শেষ বলে হারায় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিমকে। ২ রানের প্রথম উইকেট হারানোর পর অ্যালেক্স হেলস ও সাইফ হাসান ১৮৬ রান যোগ করেন ১৬.৫ ওভারে। হেলস ১১৩ রানের বিধ্বংসী ব্যাটিং করেন ৫৬ বলে ১০ চার ও ৭ ছক্কায়। ১০০ রান করেন ৫৪ বলে ১০ চার ও ৫ ছক্কায়। প্রথম ৫০ রান করেন মাত্র ৩১ বলে। দিনের দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ৭ উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহীকে। বরিশালের জয়ের নায়ক অধিনায়ক তামিম ইকবাল খেলেন অপরাজিত ৮৬ রানের ইনিংস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews