1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

ভারতের কিছু খেলোয়াড়কে ‘মিথ্যাবাদী’ বললেন সাবেক উইকেটকিপার

  • সময়: Wednesday, January 1, 2025
  • 115 View

মেলবোর্ন টেস্টে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা জয়সওয়ালকে আউট দিয়ে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে এখনও আলোচনা-সমালোচনা চলছেই। সেই আলোচনায় এবার যুক্ত হলেন ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন ভারতীয় দলের। তিনি ভারতের কিছু খেলোয়াড়কে সরাসরি ‘মিথ্যাবাদী’-ও আখ্যা দিয়েছেন।ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে এই আউট নিয়ে কথা বলেছেন সুরিন্দর খান্না। তিনি বলেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু ছিল না। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমে উইকেটের পিছনে ক্যারির হাতে চলে গেছে।এ ছাড়া, আকাশ দীপেরও সমালোচনা করেছেন তিনি। আকাশও আউট হওয়ার পর একই কথা বলেছিলেন। খান্না বলেন, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা মিথ্যাবাদী।আপনাকে সৎ হতে হবে, তারপরই জিতবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।’

ভারতের ব্যাটিং নিয়ে খান্না আরো বলেন, ‘ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন ফর্ম ফিরে পাবেন তারা। তারা। অতি আক্রমণাত্মক ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারত দলের ভাগ্য পাল্টাবে বলে আশা করছি।’

এই ঘটনার পর ক্রিকেট সংশ্লিষ্টরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাসহ অধিকাংশ ক্রিকেটাররা বিশ্বাস করেন যে শরফুদ্দৌলা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতে, প্রযুক্তির ওপর ভরসা রেখে টিভি আম্পায়ারকে নট আউট ঘোষণা করা উচিত ছিল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews