স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দাপ্তরিক কার্যক্রম এক দিনের জন্যও বন্ধ রাখা হবে না। আজ রবিবার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গতকাল শনিবার ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে নিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এই উপদেষ্টা।

Leave a Reply