মোঃ গোলাম রাব্বানী, উপ-সম্পাদকঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো। “protecting children from tobacco industry interference“এই উপলক্ষে গত ০৫/০৬/২০২৪ ইং রোজ বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকায় সাভার পৌরসভায় আলোচনা সভা ও একটি র্যালীর আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।১) রাহুল চন্দ্র ( উপজেলা নির্বাহী অফিসার,সাভার,ঢাকা)।২) আলহাজ্ব গোলাম কবির ( মেয়র, ধামরাই পৌরসভা ও সেক্রেটারি অ্যালায়েন্স ফর হেলদি সিটি)।৩) হাজী মোঃ আব্দুল গনি ( মেয়র,সাভার পৌরসভা ও কো-চেয়ারম্যান, মেয়র অ্যালায়েন্স ফর হেলদি সিটি)।৪) সৈয়দ মাহবুবুল আলম তাহিন ( সিনিয়র টেকনিক্যাল এডভাইজার, ভাইটাল স্ট্যাটিজিস)।৫) আবু নাসের অনিক ( কো-অর্ডিনেটর মেয়র অ্যালায়েন্স ফর হেলদি সিটি)। ৬) ডাঃ কাজী আয়শা সিদ্দিকা ( মেডিকেল অফিসার ও ফোকাল পারসন তামাক নিয়ন্ত্রণ, সাভার পৌরসভা)।আলোচনায় বক্তাগণ তামাক সেবনের ভয়াবহতা ও তামাক সেবন থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায় ও লোকাল প্রশাসনকে তামাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করেন, এছাড়াও উক্ত আলোচনা সভায় তামাকমুক্ত দেশ গড়ার শপথ গ্রহণ করানো হয়।উক্ত আলোচনা সভা ও র্যালিতে সাভার পৌরসভাদিন এলাকার স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীগণ, আরবান কমিউনিটি ভলান্টিয়ার ও সংবাদ কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
Leave a Reply