সানজিদ হক, স্টাফ রিপোর্টারঃ গত ১৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯ ঘটিকায় ভোরের আলো সাহিত্য আসরের ৭৯৪ তম সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক মোবারক হোসেন খানের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, পৃষ্ঠপোষক শফিউল আলম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সহ-সভাপতি কবি মোতাহার হোসেন প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান ভূইঁয়া ও জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর কিশোরগঞ্জ জেলা প্রেসিডেন্ট জনাবা মির্জা মাহবুবা বেগ মৌসুমী সহ ভোরের আলো সাহিত্য আসরের অন্য অন্য নেতৃবৃন্দ। শোক সভায় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে মুজাফফার হোসেন খান ( অর্ক ) ও মোদাব্বির হোসেন খান ( অরন্য )। উপস্থিত সকলেই মরহুমের কর্মজীবনের সৃতিচারণ ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করে।
Leave a Reply