জুবায়ের আহমাদ জুয়েল, স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামে “আদর্শ জীবনগড়ি” নামক আঞ্চলিক সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে বার্ষিক ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ জানুয়ারী’২৩ শুক্রবার, অর্ধ দিবস পর্যন্ত পালিত হয় এই কর্মসূচি। সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, এইচ এম শেখ সাদী বলেন, ইংরেজী নববর্ষ উপলক্ষে আমাদের পক্ষ থেকে সামান্য তুহফা প্রদান করলাম। আমরা পল্লি অঞ্চলের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ একঝাঁক তরুণদের নিয়ে সম্পূর্ন অরাজনৈতিক সেবামূলক এই সংগঠনটি পরিচালনা করে আসছি। বেকার সমস্যা দূরীকরণ, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষা সহায়তা প্রদান সহ নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে আমাদের সারা বছর অতিবাহিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আদর্শ জীবন গড়ি সংগঠন-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক, এইচ, এম, শেখ সাদী। অর্থ সম্পাদক, মুহাম্মাদ আবু রায়হান মিয়া। দপ্তর সম্পাদক, মুহাম্মাদ আকাঁশ মিয়া সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।
Leave a Reply