1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 25, 2026, 1:59 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেফটি ট্যাংকের দেয়াল ধস, প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের চার বছর তিন মাসেও সন্ধান মেলেনি আহনাফের, চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ: ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক দৈনিক আমার সংগ্রামের গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হলেন সাইমুর রহমান মাগুরায় শাহ সিমেন্ট সেরা কারিগর নির্মান কারিগরদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা

  • সময়: Wednesday, November 25, 2026
  • 9 View

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩০ হাজার ১০৭ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে সোমবার (২৩ নভেম্বর) প্রবাসী আয় এসেছে সাত কোটি ২০ লাখ ডলার বা ৮৯২ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ছয় দশমিক ৯০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৪২ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews