1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 23, 2026, 9:18 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মাগুরায় শাহ সিমেন্ট সেরা কারিগর নির্মান কারিগরদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৈনিক আমার সংগ্রাম এর ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান হলেন মো. রশিদুজ্জামান রনজু আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ অগ্রহায়ণের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাচোলের আমন ধান ও শরিষা ক্ষেত ঢাকা–আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য ২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন বনগাঁও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মানবাধিকার সংগঠনের অভিযোগ

শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • সময়: Tuesday, November 24, 2026
  • 8 View

শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মোঃ সুফিয়ান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় বাজারে এ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোঃ সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুফিয়ান শিবগঞ্জ উপজেলার তারাপুর ঝাইটনপাড়া এলাকার মৃত একরামুল হকের ছেলে। তার মায়ের নাম মোছাঃ সেলিনা আক্তার।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের আহ্বান: মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews