1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 25, 2026, 1:59 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেফটি ট্যাংকের দেয়াল ধস, প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের চার বছর তিন মাসেও সন্ধান মেলেনি আহনাফের, চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ: ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক দৈনিক আমার সংগ্রামের গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হলেন সাইমুর রহমান মাগুরায় শাহ সিমেন্ট সেরা কারিগর নির্মান কারিগরদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা

  • সময়: Wednesday, November 25, 2026
  • 9 View

২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা চেপে বসেছে তেলের বাজারে। এর প্রভাবে বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।Adv

রয়টার্স বলছে, ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্নের উদ্বেগের মধ্যে এ দরপতন হয়েছে। এর আগে মঙ্গলবার উভয় ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

এলএসইজির জ্যেষ্ঠ তেলবিষয়ক গবেষক ঝেনচিয়াং সেটো বলেন, ২০২৭ সালে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হওয়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ঝুঁকিকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে ২০২৭ সালের উৎপাদননীতি নিয়ে অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলছে।

ওই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের উৎপাদনসংক্রান্ত অবস্থান এবং ইরাকের তেল উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরাক উৎপাদন সক্ষমতার হিসাব বাড়ানোর জন্য ওপেক প্লাসের ওপর চাপ দিচ্ছে। এতে জোটের সদস্যদের মধ্যে আগামী বছরের উৎপাদনসীমা নির্ধারণ নিয়ে উত্তেজনা বাড়তে পারে।

এদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। পাইপলাইনের একটি ভালভ বন্ধ করে দেওয়ার পর সেটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং তেল সংরক্ষণাগারে প্রবাহিত হতে শুরু করেছে।

তবে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুতিদের মধ্যে পালটাপালটি হামলা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে বলে জানিয়েছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য।

তবে রয়টার্সের জরিপে অংশ নেওয়া আট বিশ্লেষকের ধারণা, ওই সময়ে মজুত গড়ে প্রায় ১৫ লাখ ব্যারেল বাড়তে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews