1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 22, 2026, 7:12 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। আশুলিয়া ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ অগ্রহায়ণের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাচোলের আমন ধান ও শরিষা ক্ষেত ঢাকা–আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য ২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন বনগাঁও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মানবাধিকার সংগঠনের অভিযোগ শিবগঞ্জ সীমান্তে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ বরেন্দ্র জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাস গোমস্তাপুরের আদিবাসীদের আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • সময়: Sunday, November 22, 2026
  • 9 View

দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে আরও ৬ হাজার ১৮২ টাকা কমেছে প্রতি ভরির দাম। এতে এক বছর পর এই প্রথম সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ টাকার নিচে নেমেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দরের ঘোষণা দিয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এ দর আজ রোববার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে। তবে চলতি নভেম্বর থেকে টানা কমছে দাম। সে ধারায় এবার তা ২ লাখ টাকার নিচে নামল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews