1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 23, 2026, 10:12 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। দৈনিক আমার সংগ্রাম এর ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান হলেন মো. রশিদুজ্জামান রনজু আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ অগ্রহায়ণের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাচোলের আমন ধান ও শরিষা ক্ষেত ঢাকা–আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য ২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন বনগাঁও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মানবাধিকার সংগঠনের অভিযোগ শিবগঞ্জ সীমান্তে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ বরেন্দ্র জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাস গোমস্তাপুরের আদিবাসীদের

আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ

  • সময়: Sunday, November 22, 2026
  • 9 View

সাভার (আশুলিয়া) প্রতিনিধি:
আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করে অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ উঠেছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বিভ্রান্ত করার জন্যই এই অপচেষ্টা চালানো হচ্ছে।” জাহাঙ্গীরের দেওয়া তথ্য অনুযায়ী, তার বড় ভাই ২০০১ সাল থেকে এবং মেঝো ভাই ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দুবাইয়ে প্রবাসে রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা সেখানে উপার্জন করে আসছেন।

জাহাঙ্গীরের দাবি, তার দুই ভাইয়ের দীর্ঘদিনের প্রবাসী উপার্জনের অর্থ দিয়েই ২০২০ সালে পরিবারের সদস্যদের নামে জমি কেনা হয়েছে। অথচ কয়েকটি অনলাইন পোর্টালে ওই সম্পত্তিকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

একাধিক প্লটের দাবি, বাস্তবে রয়েছে ৪.৮৪ শতাংশের একটি জমি

প্রকাশিত কয়েকটি সংবাদে জাহাঙ্গীরের মা ও বোনের নামে একাধিক প্লট থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে জাহাঙ্গীরের বক্তব্য অনুযায়ী, তাদের নামে একাধিক প্লট নেই। রয়েছে মাত্র ৪.৮৪ শতাংশের একটি জমি, যার ওপর বাড়ি নির্মিত হয়েছে। একাধিক প্লটের মালিকানার তথ্য প্রকাশ করে প্রকৃত সম্পত্তির বিবরণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তার।

জাহাঙ্গীরের দাবি, জমিটি তার দুই প্রবাসী ভাইয়ের উপার্জিত অর্থে ২০২০ সালে কেনা হয়েছে। তাই কোনো তথ্য-প্রমাণ ছাড়াই পারিবারিক সম্পত্তিকে ইউনিয়ন পরিষদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে প্রচার করা কতটা যৌক্তিক, সে প্রশ্ন তুলেছেন তিনি।

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews