1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 19, 2026, 6:31 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মাগুরায় আনসার ও ভিডিপির নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে কাত্যায়নী পূজা উদযাপন নৈতিক শিক্ষা, খেলাধুলা ও বৃক্ষরোপণে গড়ে তুলতে হবে সুস্থ-সুন্দর সমাজ: ডা. শাহাদাত চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: ডা. শাহাদাত চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে ডা. শাহাদাত চট্টগ্রাম নগরী ও উপজেলায় রাতভর প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

  • সময়: Thursday, November 19, 2026
  • 10 View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।’

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, শুধু মালয়েশিয়া নয়; মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় যাতে দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।

বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেট ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে সিন্ডিকেটের যেই সমস্যার কথা আপনি বললেন বা মানুষকে ঠকানোর কথাটি বললেন এটা প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কিভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে এইভাবে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।’

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণের অনেকগুলো দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে স্লো করে দিয়েছিল।’

এর আগে বিকাল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন আজ (বুধবার) প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews