1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 16, 2026, 10:51 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান, চুক্তিতে নিয়োগ পেলেন এক বছরের জন্য পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায় কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগ অস্বীকার, ব্যক্তিমালিকানাধীন জমিতে আবাসন প্রকল্প পরিচালনার দাবি জহিরুল ইসলাম জনির চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশ সুপার জাহাংগীর আলম গ্রেপ্তার নেছারাবাদে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের ডবলমুরিং থানার ক্যাসিয়ার অলি উদ্দিন এর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ী, প্রসাশন নিরব টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি নেতার মবের স্বীকার ৪ সাংবাদিক, মামলা দায়ের আদালতে প্রেরণ

কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগ অস্বীকার, ব্যক্তিমালিকানাধীন জমিতে আবাসন প্রকল্প পরিচালনার দাবি জহিরুল ইসলাম জনির

  • সময়: Monday, November 16, 2026
  • 7 View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজায় সরকারি সম্পত্তি দখল ও প্লট বিক্রির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জহিরুল ইসলাম জনি। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমি ব্যক্তিমালিকানাধীন এবং বৈধ মালিকানার ভিত্তিতেই সেখানে আবাসন প্রকল্পের আওতায় ফ্ল্যাট নির্মাণ ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, ভুয়া ওয়ারিশ সনদ তৈরি এবং জমি দখল করে প্লট বিক্রির অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত মালিকানা ও জমির দলিলপত্র যথাযথভাবে যাচাই না করে এমন প্রতিবেদন প্রকাশের ফলে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

জহিরুল ইসলাম জনির পক্ষের দাবি, সংশ্লিষ্ট জমির মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় দলিলপত্র রয়েছে। নিজস্ব মালিকানাধীন জমিতে আবাসন প্রকল্পের কাজ পরিচালনা করা হচ্ছে। জমির মালিকানা নিয়ে কোনো পক্ষের আপত্তি বা বিরোধ থাকলে তা প্রচলিত আইন ও যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।

তাঁর পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো দলিল জাল বা অবৈধ বলে দাবি করা হলে তার সত্যতা ও বৈধতা যথাযথ আইনি প্রক্রিয়ায় যাচাই করা যেতে পারে। কিন্তু অভিযোগের সত্যতা প্রতিষ্ঠার আগেই কাউকে জমি দখলকারী কিংবা প্রতারক হিসেবে উপস্থাপন করা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও সম্মানের জন্য ক্ষতিকর।

এদিকে, সংশ্লিষ্ট জমির মালিকানা, দলিলের বৈধতা এবং অভিযোগের প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জহিরুল ইসলাম জনির পক্ষ। একই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট জমির দলিল, খতিয়ান, নামজারি ও অন্যান্য মালিকানাসংক্রান্ত নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন। অভিযোগ ও পাল্টা বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং সরকারি নথিপত্র পর্যালোচনার মাধ্যমেই বিষয়টির প্রকৃত চিত্র পরিষ্কার হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews