1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 14, 2026, 5:34 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড

  • সময়: Saturday, November 14, 2026
  • 10 View

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম: ‘গণিতের ভয়, হবে এবার জয়’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ছোটদের বিসিএস’ খ্যাত অক্সফোর্ড ছোটদের গণিত অলিম্পিয়াড–২০২৬।

শনিবার (১৪ নভেম্বর) অক্সফোর্ড এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরীর শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নগরীর আগ্রাবাদ সরকারি কলোনী বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, গাণিতিক চিন্তাশক্তি, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য নিয়ে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

আয়োজনটির মূল উদ্যোক্তা ও প্রধান আয়োজক অক্সফোর্ড এডুকেশন ফাউন্ডেশনের কর্ণধার অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন বলেন, “আগামী পৃথিবী হবে গণিত ও যুক্তিনির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশের এই যুগে গণিতের দক্ষতা ছাড়া ভবিষ্যৎ পৃথিবীতে নেতৃত্ব দেওয়া অত্যন্ত কঠিন। গণিত শুধু একটি পাঠ্যবিষয় নয়; এটি মানুষের চিন্তা, যুক্তি, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান হাতিয়ার। তাই শিক্ষাজীবনের একেবারে প্রথম ধাপ থেকেই শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তোলা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের মূল স্লোগান—‘গণিতের ভয়, হবে এবার জয়’। প্রচলিত পরীক্ষার বাইরে বিসিএস পরীক্ষার আদলে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই প্রতিযোগিতার মানসিকতা, সময় ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং যৌক্তিক চিন্তায় অভ্যস্ত হয়ে উঠতে পারে। আমরা চাই, গণিত যেন শিক্ষার্থীদের কাছে ভয়ের বিষয় না হয়ে আনন্দ, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার উৎস হয়ে ওঠে।”

আয়োজকদের প্রত্যাশা, এ অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চার নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনের ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

মেধা ও মননের বিকাশ, যুক্তিনির্ভর প্রজন্ম তৈরি এবং গণিতভীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতা চট্টগ্রামের শিক্ষা অঙ্গনে একটি সময়োপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে নতুন মাত্রা যোগ করেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews