দৈনিক আমার সংগ্রাম পত্রিকার নাম ও পরিচয় ব্যবহার করে সারাদেশে কিছু ব্যক্তি অনুমতি ছাড়াই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পত্রিকার নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা পত্রিকার ভাবমূর্তি ও স্বার্থের পরিপন্থী।
এ বিষয়ে দৈনিক আমার সংগ্রাম পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। যারা পত্রিকার নাম ব্যবহার করে অনুমোদনহীন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছেন, তাঁদের অবিলম্বে সেসব পেজ ও চ্যানেল বন্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার নিজস্ব অনলাইন কার্যক্রম, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে। তাই পত্রিকার নাম, পরিচয় কিংবা লোগো ব্যবহার করে অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আলাদা প্ল্যাটফর্ম পরিচালনা করতে পারবেন না।
নির্দেশনা অমান্য করে এসব কার্যক্রম অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পত্রিকার স্বতন্ত্র পরিচয়, সুনাম ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে এ সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে।
Leave a Reply