1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 30, 2026, 10:16 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার

  • সময়: Saturday, May 16, 2026
  • 140 View

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উদ্যোগে বিভিন্ন ধরনের ৭৬টি যানবাহন আগামীকাল রবিবার নিলামে উঠবে। নিলামের তারিখ ঘোষণা করে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ শিডিউল বিক্রি করেছে।

দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটক বিভিন্ন ধরনের মালিকবিহীন যানবাহন হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগে জমা দেওয়া হয়েছে।যানবাহনগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। এসব বিবেচনায় মালিকবিহীন যানবাহনগুলো আদালতের অনুমতি সাপেক্ষে প্রকাশ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি জানান, আগামীকাল রবিবার হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের কার্যালয়ে শিডিউল ক্রেতাদের উপস্থিতিতে তালিকাভুক্ত বিভিন্ন ধরনের ৭৬টি যানবাহন বিক্রি করা হবে।এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাস্টমস অফিস চত্বরে নিলাম কার্যক্রম চলবে।

তিনি জানান, নিলামে ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজিবাইক এবং একটি প্যাডেল ভ্যান। যার মূল্য প্রায় এক কোটি টাকা।কাস্টমস অফিস সূত্রে জানা যায়, নিলামে অংশগ্রহণের জন্য নির্ধারিত শিডিউলের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। টেন্ডার জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১০৬টি শিডিউল বিক্রি হয়েছে।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সর্বশেষ ২০২২ সালে সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। গত ১৪ মে টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে ১০৬টি শিডিউল বিক্রি করা হয়। দীর্ঘ সময় পর আবারও নিলাম আয়োজন করা হচ্ছে।অনেকেই এসব যানবাহন নিলামে কিনতে শিডিউল কিনে নিয়েছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে যানবাহনগুলো নিলামে বিক্রির জন্য হিলি কাস্টমস বিভাগ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews