স্টাফ রিপোর্টার :
একজন গুণী মানুষ হলেন সেই, যিনি নিজের বিশেষ মেধা, গুণ, জ্ঞান, কর্ম, নীতি-নৈতিকতা ও আদর্শ দিয়ে সমাজকে আলোকিত করেন। সমাজের প্রচলিত অন্যায়, কুসংস্কার ও ক্ষতিকর প্রথা দূর করেন। একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গঠনে ভূমিকা রাখেন। যাঁর চিন্তা-ভাবনা ও দায়িত্ব থাকে সমাজে মানবতার আলো ছড়ানো। এমনই এক মানুষ হলেন গোলজার হোসেন। তিনি ১৯৭৭ সালের ১০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা (উত্তরবাড়ি) এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গোলজার হোসেনের পিতার নাম মোদাচ্ছের হোসেন এবং মাতার নাম গোলাক্তার।
নম্রতা, প্রজ্ঞা, ধৈর্য, সংযম, পরোপকারীতা, ন্যায়-বিচার ও সত্যনিষ্ঠার এক উজ্জ্বল প্রতিচ্ছবি তিনি। শৈশবকাল থেকে শুরু হয় তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পথচলা। এরপর জড়িয়ে পড়েন রাজনীতিতে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে তিনি ছাত্রজীবনে শুরু করেন রাজনীতি। বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অন্ধভক্ত হয়ে নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেন দলের প্রতিটি কর্মসূচি এবং আন্দোলন-সংগ্রামের সামনের সারিতে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গোলজার হোসেন। রাজনীতিকে তিনি বেছে নিয়েছেন সমাজ সংষ্কার ও মানবিক সেবার লক্ষ্যে। সততা ও নিষ্ঠার সাথে করছেন তাঁর ব্যবসা-বাণিজ্য। জীবনে কখনো কারো সাথে জুলুম ও অন্যায় তো দূরের কথা, উচ্চ স্বরেও একটা শব্দ করেননি তিনি। সমাজের অসহায়, গরীব, দুঃখী ও মেহনতী মানুষের কল্যাণে আজীবন কাজ করে এসেছেন এই গোলজার হোসেন।
তাই তাঁর এই সমাজকে আলোকিত করার কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করার লক্ষ্যে আসন্ন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নতুন প্রতিষ্ঠিত ‘গাউছিয়া পৌরসভা’র নির্বাচনে মেয়র পদপ্রার্থী হতে চান তিনি। জনগণের জান-মালের নিরাপত্তা, আধুনিক সেবা, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলসহ রাস্ট্রের সকল উন্নয়ন কাজে সহযোগিতার জন্য এলাকায় জনপ্রতিনিধিত্ব করতে ইচ্ছাপোষণ করেছেন গোলজার হোসেন। তিনি একাধারে একজন সাধারণ ব্যবসায়ী, রাজনীতিবিদ, ক্রীড়া-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন গোলজার হোসেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর অত্যন্ত আস্থাভাজন কর্মী হিসেবে এলাকায় রাজনীতি ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। মানব সমাজের একজন আলোর দিশারি হয়ে এলাকাবাসী ও দেশের স্বার্থে সবসময় নিজেকে সক্রিয় রাখার আপ্রাণ চেষ্টা করছেন গোলজার হোসেন।
Leave a Reply