1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন।

  • সময়: Tuesday, April 28, 2026
  • 89 View

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তির ওপর কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেল ৩টায় উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামের তুসলুল শরীফের বাড়িতে কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) বাংলাদেশ, যশোর অঞ্চলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন উদ্যোমী নারী কৃষক মোছাঃ তাসলিমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ জাকারিয়া, আঞ্চলিক সমন্বয়ক, সিমিট বাংলাদেশ, যশোর অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা, কালিয়া, নড়াইল।
এ সময় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ে এবং সাশ্রয়ী পদ্ধতিতে ধানের চারা রোপণের কৌশল স্থানীয় কৃষকদের হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি শ্রমিক সংকট মোকাবিলা, উৎপাদন ব্যয় হ্রাস এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষি কর্মকর্তারা জানান, যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করলে জমিতে সমান দূরত্ব বজায় থাকে, ফলে ফলনও ভালো হয়।
এ সময় আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের নানা সুফল নিয়ে বক্তব্য রাখেন কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী। তিনি কৃষকদের সময়োপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
পরে মাঠে নমুনা শস্য কর্তনের মাধ্যমে ফলন পরিমাপ করা হয়। উপস্থিত কৃষকরা নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন এবং আগামী মৌসুমে এ পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews