1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

জিয়াউর রহমান ও তারেক রহমানকে অবমাননায় মির্জাপুরে বিক্ষোভ মিছিল।

  • সময়: Friday, July 18, 2025
  • 176 View

শোয়েব মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গোড়াই এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি গোড়াই উড়াল সেতু, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিঃ এলাকাসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে গোড়াই স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রতিবাদমূলক বক্তব্য প্রদান করে। উক্ত প্রতিবাদ সভায় গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম, আরো বক্তব্য রাখেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল, সহ-সভাপতি জুলহাস শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক লাবিব শেখ, গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, শ্রমিক দল নেতা আবদুল্লাহ, শহীদ জিয়া স্মৃতি সংঘের সাবেক সভাপতি চঞ্চল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়া মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews