1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 13, 2026, 10:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উদযাপনে ফায়ার সার্ভিসকে আস্থা ও নির্ভরতার প্রতীক বললেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক!

  • সময়: Sunday, May 4, 2025
  • 110 View

প্রেস রিলিজ : ৪ মে ২০২৫

যেকোন দুর্যোগ ও দুর্বিপাকে প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।  ৪ মে রবিবার সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরে আয়োজিত ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার’স ডে-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত বিভিন্ন পদবির ৪৫ জন কর্মকর্তা ও ফায়ারফাইটারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশিঃ, পরিঃ ও উন্নঃ) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালকগণসহ বিভিন্ন পদবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সকাল ০৯:৩০ ঘটিকায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সূচনা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এরপর অপারেশনাল কাজে নিহত বিশ্বের সকল ফায়ারফাইটার-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সূচনা বক্তব্যের পর সারা দেশ থেকে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে পারদর্শিতা ও সাহসিকতা প্রদর্শনের জন্য নির্বাচিত বিভিন্ন পদবির ৪৫ জন কর্মকর্তা ও ফায়ারফাইটারকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১টি করে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে ঠাকুরগাঁও জেলার ইন্সপেক্টর জনাব মোঃ মোজাম্মেল হক তাঁর প্রতিক্রিয়ায় এই প্রথম ফায়ার সার্ভিসের নিজস্ব উদ্যোগে এমন সম্মাননা প্রদান করায় মহাপরিচালকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সকল কর্মকর্তাদের মধ্য থেকে ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ জনাব মোঃ ওহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

এরপর প্রধান অতিথি অপারেশোল কাজে নিহত বিশ্বের সকল ফায়ারফাইটারকে স্মরণের মাধ্যমে তাঁর ভাষণ শুরু করেন। বিশেষ করে বাংলাদেশে বিএম কন্টেইনার ডিপো দুর্ঘটনায় শহিদ ১৩ অগ্নিবীরসহ ফায়ার সার্ভিসে অপারেশনাল কাজে নিহত ৪৮ জন অগ্নিযোদ্ধাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি এসব ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন। এরপর তিনি ফায়ার সার্ভিসে যোগদানের পর থেকে গৃহীত সকল উন্নয়নমূলক উদ্যোগ ও সম্পাদিত কার্যক্রম বর্ণনা করেন। সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মহাপরিচালক বলেন, “আপনারা দগ্ধ ভবনে প্রবেশ করেন, সড়ক ও নৌযান দুর্ঘটনায় ছুটে যান; ধ্বংসস্তূপের নিচ থেকে জীবনের স্পন্দন খুঁজে আনেন। আর এর মাধ্যমে আপনারা অর্জন করেছেন সকলের আস্থা ও ভালোবাসা। আপনাদের এই ত্যাগ ও অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে এ অধিদপ্তর থেকে আজকে আমরা সম্মাননা জানাচ্ছি। এই সম্মাননা প্রদানের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিদ্যমান সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সকলের উদ্দেশে বলেন, “সকল ধরনের অপারেশনে আমাদের ফায়ারফাইটারগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতেও যেকোন দুর্যোগ ও দুর্বিপাক সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবো বলে আশা করি। আপনাদের প্রজ্ঞা, দক্ষতা ও মানবিকতার প্রতি ভালোবাসা এ অধিদপ্তরের প্রতিটি অপারেশনাল কাজকে করেছে সফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা প্রকাশ করি।”

সবশেষ পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোজাম্মেল হক সভাপতির বক্তব্য প্রদান করেন। এ সম্মাননা সকল ফায়ারফাইটারদের মনোবল উজ্জীবিত করতে এবং অপারেশনাল কাজকে আরও বেগবান করতে সহায়ক হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন। হালকা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য, সারাদেশ থেকে সকল কর্মকর্তাগণ অনলাইনে সংযুক্ত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাদ জোহর ফায়ার সার্ভিসের সকল মসজিদে প্রয়াত ফায়ারফাইটারদের উদ্দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে এ বছরই প্রথম আনুষ্ঠানিকভাবে ছোট পরিসরে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উদযাপন করা হয়। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews