1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:03 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

রাশিয়ার বিরুদ্ধে সাইবার অভিযান স্থগিত করল যুক্তরাষ্ট্র

  • সময়: Monday, March 3, 2025
  • 95 View

রাশিয়ার বিরুদ্ধে সব ধরনের সাইবার অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।  নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর বিরুদ্ধে মার্কিন অভিযানের সামগ্রিক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে। তবে কতদিন এটি স্থগিত থাকবে তা স্পষ্ট নয়।

এ বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলে পেন্টাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।পেন্টাগনের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘নিরাপত্তা উদ্বেগের কারণে, আমরা সাইবার গোয়েন্দা, পরিকল্পনা বা অভিযান নিয়ে কোনও মন্তব্য বা আলোচনা করি না। ’

তিনি বলেন, ‘সব ধরনের অভিযানে সাইবার ডোমেইনসহ ওয়ারফাইটারের নিরাপত্তার চেয়ে বেশি অন্যকিছুর অগ্রাধিকার সচিব হেগসেথের কাছে নেই। ’

হোয়াইট হাউসের ওভাল অফিসে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির বাগবিতণ্ডার পরই এমন খবর সামনে আসলো।রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার সময় ইউক্রেনের প্রতি সমর্থনকে দুর্বল করার লক্ষ্যে ক্রেমলিনের বিরুদ্ধে একাধিক ঘটনার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে।এদিকে রাশিয়ার সঙ্গে সংযোগ পুনরায় স্থাপনের বিষয়ে রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সাইবার নীতি পরিবর্তনের খবর অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, ‘এটি আমাদের আলোচনার অংশ ছিল না। যুদ্ধের অবসান ঘটাতে সব ধরণের পদ্ধতি অবলম্বন করা হবে। ’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews