1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

৪০ বছরের মধ্যে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে নতুন বিপত্তি

  • সময়: Sunday, January 19, 2025
  • 101 View

এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দ্বিতীয়বার অভিষেক অনুষ্ঠানে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। ওই সময়ে তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রিতে নেমে আসে।  

সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির তাপমাত্রা থাকবে মাইনাস ৭ ডিগ্রিতে। তবে তীব্র বাতাস এবং ঠাণ্ডার কারণে পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।ট্রাম্প বলেন, তার সমর্থকরা অভিষেক অনুষ্ঠানটি ক্যাপিটাল ওয়ান অ্যারিনার স্ক্রিনে দেখতে পাবেন। যেখানে একটি বাস্কেটবল এবং হকি ভেন্যু রয়েছে এবং ২০ হাজার মানুষ ধারণে সক্ষম।  

তিনি আরও বলেন, পেনসিলভেনিয়া এভিনিউ থেকে হোয়াই হাউসে প্রেসিডেন্টশিয়াল প্যারেড নিয়ে আসার জন্য যার দায়িত্বে ছিল তাদেরকেও সরিয়ে ক্যাপিটাল ওয়ান অ্যারিনাতে নিয়ে আসা হবে।  

তবে তাৎক্ষণিকভাবে এটা জানা যায়নি যে ওই স্পোর্টস ভেন্যুতে কীভাবে প্যারেড অনুষ্ঠিত হবে।মার্কিন প্রেসিডেন্টদের শপথ নেওয়ার সময় তীব্র ঠাণ্ডা পড়ার নজির একেবারে কমও নেই।২০০৯ সালে বারাক ওবামার প্রথম মেয়াদের শপথ অনুষ্ঠানের সময় তাপমাত্রা মাইনাস দেড় ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল।

১৮৪১ সালে যুক্তরাষ্ট্রের নবম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন হ্যাট ও ওভারকোট ছাড়াই তীব্র ঠাণ্ডার মধ্যে এখন পর্যন্ত অভিষেকে দেওয়া সবচেয়ে লম্বা ভাষণটিই দিয়েছিলেন। এর কিছুদিনের মধ্যেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন ও পরে মারা যান।শপথ গ্রহণের মাত্র এক মাসের মধ্যে মৃত্যু তাকে সবচেয়ে কম সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে থাকা ব্যক্তিতে পরিণত করে।

সাধারণত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। আগামীকাল সোমবার ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়াবেন। অভিষেক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট বক্তব্যও দিয়ে থাকেন। ওই বক্তব্যে তিনি আগামী চার বছরে কী কী করার পরিকল্পনা করছেন, তার একটি রূপরেখা উপস্থাপন করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews