1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:02 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

  • সময়: Saturday, January 11, 2025
  • 85 View

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত  

আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে স্ব স্ব ইউনিটের নির্ধারিত ফি প্রদান করবেন। পরে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিটভিত্তিক। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।আর সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

সি (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) এবং ডি ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং বি (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।এ, বি এবং সি ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা।এ ছাড়া স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (এ এবং সি) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews