1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

দুর্দান্ত বোলিংয়ে ভারতের লিড

  • সময়: Saturday, January 4, 2025
  • 99 View

ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়েছিল। ব্যাটাররা সুবিধা করতে না পারলেও মেলবোর্নে আলো ছড়িয়েছেন সফরকারী বোলাররা। তাতে বেশি দূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। বুমরাহ-সিরাজদের কল্যাণে প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত।নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান করেছে অস্ট্রেলিয়া। তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৫১ ওভার। ফলে ৪ রানের লিড পেয়েছে ভারত। এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রান করেছিল।গতকালের এক উইকেটে ৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সকালে সুবিধা করতে পারেননি অজি ব্যাটাররা। ভারতীয় বোলারদের পেসে রীতিমতো পুড়েছেন অজিরা।

মাত্র ২ রান করে ফেরেন গতকালের অপরাজিত ব্যাটার মার্নাস ল্যাবুশেন।এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন স্যাম কনস্টাস। কিন্তু ২৩ রান করে সিরাজের শিকারে পরিণত হন এই ওপেনার। এরপর হেডকেও ফেরান সিরাজ। তাতে ৩৯ রানে ৪ উইকেট হারায় অজিরা।মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মাঝে। একমাত্র ওয়েবস্টার ছিলেন ব্যতিক্রম। তিনি পেয়েছেন ফিফটির দেখা। ১০৫ বলে ৫৭ রান করেছেন তিনি। তার গুরুত্বপূর্ণ এই ইনিংসে ভর করেই ম্যাচে টিকে আছে অস্ট্রেলিয়া। যদিও ৪ রানের লিড পেয়েছে ভারত।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews