জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসি প্রাঙ্গণে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বনানী কবরস্থানে শায়িত করা হবে তাঁকে। গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর।
মিশা সওদাগর জানিয়েছেন, ‘আজ এফডিসিতে নেওয়া হবে অঞ্জনা রহমানের মরদেহ।সেখানে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত-অনুরাগীরা। পরে সেখানে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এফডিসি থেকে অঞ্জনার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

Leave a Reply