1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 30, 2026, 11:06 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

টাঙ্গাইলের মির্জাপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য-পরিবেশ

  • সময়: Wednesday, November 13, 2024
  • 200 View

স্টাফ রিপোর্টার্সঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতীল গ্রামে অবৈধভাবে চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। বিভিন্ন গজারি ও ফল গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জনজীবন। সরেজমিনে দেখা গেছে,মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৭নং ওয়ার্ড গায়রাবেতীল গ্রামে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ কয়লা তৈরির বিশেষ ৪টি চুল্লি। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শত শত মণ কাঠ পোড়ানো হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা কারখানার পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। জনবসতির কাছাকাছি এসব কারখানা স্থাপন করা হয়েছে। স্থানীয়রা বলেন,অবৈধ কয়লা চুল্লির ধোঁয়া খুব মারাত্মক।এর ফলে জনজীবন বিপন্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,এটা তৈরির সময় নিষেধ করা হয়েছিলো তবে মোশারফ বয়াতি কোনো জবাব দেন না। খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতীল গ্রামের মোশারফ হোসেন (বয়াতি) প্রমুখ অবৈধ কয়লা তৈরির চুল্লি নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে মোশারফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান বলেন,এই বিষয়টি আমি ইতিমধ্যে অবগত হয়েছি।খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews