1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 13, 2026, 10:58 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

অবৈধ বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে সমাবেশ।

  • সময়: Monday, January 9, 2023
  • 115 View

আল- আমিন, জেলা প্রতিনিধিঃ ৮ই জানুয়ারি রবিবার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের রহিমপুর এলাকায় সিসা কারখানার সন্নিকটেই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। জেলা ও করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ এলাকাবাসীর সাথে সহমর্মিতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বিষাক্ত কারখানাটি বন্ধের দাবী জানান।
করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য আ:মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস মাস্টার, কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা সাংবাদিক রেজাউল হাবিব রেজা, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর জেলা প্রতিনিধি মির্জা মাহবুবা বেগ মৌসুমী, কৃষক মোঃ চুন্নু, মোঃ আ: মালেক ও প্রদীপ প্রমুখ।
উল্লেখ্য, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের রহিমপুর এলাকায় জমি ভাড়া নিয়ে স্থাপিত অবৈধ ব্যাটারী কারখানা ও সিসা গলানোর কারণে নির্গত বিষাক্ত ধোয়া ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিষাক্ত সিসা ও ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে এরই মধ্যে আশপাশের অনেক ফলজ গাছ মরে শুকিয়ে গেছে। স্থানীয়দের বেশ কয়েকটি গরু ইতিমধ্যেই মরে গেছে। এসব রাসায়নিকের কারণে ওই এলাকায় বসবাসকারী মানুষ রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। এলাকাবাসী গবাদি পশু এবং পরিবেশ রক্ষার জন্য ও অবৈধ সিসা কারখানা বন্ধের দাবিতে ওই প্রতিবাদ সমাবেশে মিলিত হন। স্থানীয়রা জানান,সিসা গলানোর গন্ধে ও ধোঁয়ায় আশপাশের লোকজন থাকতে পারছেন না। অনেকের শ্বাস কষ্ট দেখা দিয়েছে। এছাড়া কারখানার ফলজ, বনজ গাছের পাতা শুকিয়ে গেছে এবং বেশ কয়েকটি বিভিন্ন গাছ মরে শুকিয়ে গেছে। এর মধ্যে কারখানার পাশেই কয়েকজন কৃষকের ছয়টি গরু এবং দুটি ছাগল মারা যায়। এরই প্রতিবাদে এবং কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসী এই প্রতিবাদ সমাবেশের ডাক দেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews