1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 13, 2026, 12:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

প্রথমবার জুটি বাঁধছেন হৃতিক-দীপিকা

  • সময়: Monday, January 11, 2021
  • 549 View

নিজের ৪৭তম জন্মদিনে সিনেপ্রেমীদের সুখবর দিলেন হৃতিক রোশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন বলিউডের এই অভিনেতা। তবে হৃতিকের ঘোষণায় যে এত বড় চমক লুকিয়ে ছিল, তা হয়তো টেরও পাননি দর্শকরা।

কী সেই চমক? প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের সুপারস্টার। দুই তারকাই দর্শকদের বহু হিট ছবি উপহার দিয়েছেন। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ থেকে ‘পদ্মাবত’, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এসব ছবি।কিন্তু এখন পর্যন্ত হৃতিক ও দীপিকাকে স্ক্রিন ভাগ করতে দেখার সৌভাগ্য হয়নি অনুরাগীদের। এবার সিদ্ধার্থ আনন্দের হাত ধরে নতুন জুটিই পর্দায় ভেসে উঠবে। ‘ফাইটার’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন দুই তারকা।

রবিবারই নিজের ৪৭তম জন্মদিন সেলিব্রেট করছেন হৃতিক। সুজান খানের সঙ্গে সম্পর্কে ইতি ঘটেছে ঠিকই। তবে সাবেক স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে ভোলেননি সুজান। ছেলেদের সঙ্গে হৃতিকের একটি মিষ্টি ভিডিও পোস্ট করে তাকে শুভ কামনা জানিয়েছেন সাবেক স্ত্রী। পাশাপাশি অনেক বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন হৃতিককে।

প্রথম মোশন পোস্টার পোস্ট করেছেন হৃতিক। সঙ্গে লিখেছেন, ‘দীপিকার সঙ্গে নিজের প্রথম লড়াইয়ের (ফাইট) অপেক্ষায় আছি।’ ছবির নামেই ইঙ্গিত অ্যাকশনে ভরপুর সিনেমা হতে চলেছে ফাইটার।

তবে চলতি বছর নয়, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ফাইটার’। অর্থাৎ সুপারহিট তারকা জুটির অ্যাকশন দেখতে আরও খানিক অপেক্ষা করতেই হবে দর্শকদের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews