স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে (০৯ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের শারদীয় দুর্গা উৎসব।এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মণ্ডপের সকল ধরণের প্রস্তুতি মূলক কাজ শুরু করা হয়েছে। তবে সব মিলিয়ে খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়।এ বছর নকশা খেতো টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়নে ছোট বড় মিলে মোট ২০৮টি পূজামণ্ডপে এই শারদীয় উৎসব পালিত হতে যাচ্ছে।মির্জাপুর সাহাপাড়া দুর্গামন্দির পূজামণ্ডপ, মির্জাপুর কেন্দ্রীয় বাজার কালীমন্দির, এছাড়াও নাম করা আরো কিছু মন্দির আছে, ঐ সব মন্দিরে যুগ যুগ ধরে পূজা পালন করে আসছে।পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্বামী বলেন, পূজার জন্য মণ্ডপ গুলি সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। প্রশাসন, জনগণের সাহায্য সহযোগিতায় এবার গত বছরের তুলনায় ভালো ভাবে শারদীয় উৎসব পালন করতে পারবো।এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেছি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা এবং যদি কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আইন প্রশাসন ছাড়াও থাকবে সেনাবাহিনী।
Leave a Reply