1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 15, 2026, 1:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

দেশীয় মূল্যবোধ বিরোধী সেক্যুলার শিক্ষানীতি মেনে নেবে না জনগন- পীর সাহেব চরমোনাই

  • সময়: Friday, January 13, 2023
  • 127 View

জুবায়ের আহমাদ জুয়েল, স্টাফ রিপোর্টারঃ চলতি শিক্ষাক্রম’২৩ একটি দেশ বিরোধী আন্তর্জাতিক ফরমায়েশি শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমে দেশের স্বাধীনতা- স্বার্বভৌমত্ব ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বোধ-বিশ্বাসের প্রতিফলন ঘটেনি। এই ষড়যন্ত্রমূলক শিক্ষাক্রম দেশবাসী প্রত্যাখ্যান করেছে। সরকার জনমতের তোয়াক্কা না করে শিক্ষার মতো তাৎপর্য পূর্ণ বিষয়ে যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে, তার ফলাফল ভয়াবহ হবে। ১৩ জানুয়ারী শুক্রবার, রাজধানীর গুলিস্তানস্থ শহীদ মতিউর রহমান পার্কে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের- ৪র্থ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বক্তব্যে তিনি সরকারকে দূর্নীতিবাজ ও লুটেরা আখ্যা দিয়ে আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন তলানিতে, অথচ দূর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করে, কানাডা, আমেরিকায় বাড়ী বানায়। আর সরকারের উচ্চ মহল তাতে নিরব সমর্থন দিয়ে যাচ্ছে, এটা জাতির জন্য রীতিমতো লজ্জার। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। তিনি বলেন, সরকার এখন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিপাকে পরেছে। সরকারী দলে কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গেছে। জনগনের টাকা দিয়ে ক্যাডার তৈরী করে আজ খোদ সরকারই বিপদে পরেছেন। তবে আগামী জাতীয় নির্বাচনকে প্রশাসন বা ক্যডার দিয়ে প্রভাবিত করার চেষ্টা করলে দেশপ্রেমিক জনগন তা শক্ত হাতে প্রতিহত করবে। কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মাদ আমীনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, মাওলানা ইমতিয়াজ আলম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ূম, দফতর সম্পাদক, মাওলানা লোকমান হুসাইন জাফরী, ছাত্র ও যুব বি. সম্পাদক, মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কৃষি ও শ্রম বি. সম্পাদক, আলহাজ্ব আব্দুর রহমান, মুক্তিযোদ্ধ বি. সম্পাদক, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আবুল কাসেম, ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হুসাইন ও মাওলানা দেলোয়ার হুসাইন সাকী। (প্রমুখ) উল্লেখ্য, কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমীর পীর সাহেব চরমোনাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি হিসেবে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন-কে সভাপতি, প্রকৌশলী মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ-কে সহ. সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মানসুর আহমাদ সাকীর নাম ঘোষনা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews