গতকাল দেশের খ্যাতনামা বিলাসবহুল প্যান প্যসিফিক সোনারগাঁও হোটেলে লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ
সৃজনশীল প্রকাশনা জগতে দেশের অন্যতম সেরা জ্ঞানকোষ প্রকাশনীর সাথে চুক্তিবদ্ধ হলেন। তিনি ২০২৩
সালের বইমেলা সামনে রেখে ‘‘মা” বইটি প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক
জি কে গোরা, কবি শাহ কামাল, কবি আব্দুর রহমান আব্দুলাহ, জ্ঞানকোষ প্রকাশনীর সিইও ওয়াসি তরফদার ও
বুক এক্সপ্রেসের সিইও আহসান তাহির আলী।
মা উপন্যাস সম্পর্কে লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ বলেন একজন সাধারন মায়ের আদর-
স্নেহ,মমতা, ভালোবাসা আর সংগ্রামের গল্পই হলো মা উপন্যাসের প্রধান উপজীব্য। সন্তানের জীবন গঠনে
মায়ের অনবদ্য ভুমিকার মাধ্যমে মধ্যবিত্ত বাঙালির চিরচেনা মা’কে খুঁজে পাওয়া যাবে এই উপন্যাসে। বইটি পড়ে
মনে হবে এটা আপনার আমার যাপিত জীবনের গল্প। নিজের জীবনের বহু ঘটনা ও আবেগ খুঁজে পাবেন এই বইটিতে।
এর পাশাপাশি বইটিতে কোলারেক্টাল ক্যান্সার সহ অনেকগুলো রোগের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।
বর্তমানে তার ‘‘সিএ যদি হতে চান” নামে একটি ক্যারিয়ার ভিত্তিক বই ও টাইম ট্রাভেলস নিয়ে সায়েন্স ফিকশন
‘‘ভিন্ন সময়ের পৃথিবী” প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। তার সব বই রকমারিসহ সমস্ত অনলাইন শপের
পাশাপাশি বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যায়।
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ’র প্রকাশিত বইয়ের সংখ্যা মোট ১৮টি। এর মধ্যে কয়েকটি বই রকমারিসহ
বিভিন্ন সময়ে বেস্ট সেলার হিসেবে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। তার রচিত বই সর্ম্পকে জিজ্ঞেস করা
হলে তিনি বলেন-আমি সবসময় মানুষের জীবনভিত্তিক মৌলিক গল্প লিখতে পছন্দ করি। যেমন বহুল আলোচিত
রোহিঙ্গা সমস্যা নিয়ে রোহিঙ্গাদের জীবনের গল্প নিয়ে লিখেছি উপন্যাস ‘’সীমান্তের ওপারে”। এই বইটি পরে
ইংরেজিতে অনুদিত হয়েছে “Beyond The Border’’ নামে। লিখেছি এতোদিন ধরে বাংলা সাহিত্যে উপেক্ষিত
সিএদের জীবনের গল্প নিয়ে মৌলিক সিরিজ ‘‘ হিমালয় পেরিয়ে”, “হিমালয় পেরিয়ে নবদিগন্ত” ও “অনন্ত
আকাশে”র মতো উপন্যাস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সুন্দরবন সংলগ্ন মানুষের জীবন ঘনিষ্ঠ
উপন্যাস “নিঃসঙ্গ মোহনায়”ও এইডস নিয়ে উপন্যাস “শিশির ভেজা পথ”। এছাড়া মরুর পথে ঘুরে ঘুরে তীব্র
অনুভূতিতে সিক্ত হয়ে লিখেছি ইসলাম ও নবিজির জীবন নিয়ে কাব্যগ্রন্থ “মরুর পথে’’ ও “সুন্নাত প্রতিদিন”।
মা উপন্যাস সম্পর্কে জ্ঞানকোষ প্রকাশনীর সিইও ওয়াসি তরফদার খুব আশাবাদী। তিনি বলেন লেখকের আগের
বইগুলোতে কাজ করে অনেক উৎসাহ পেয়েছি। আশা করি মা উপন্যাসটি সার্বজনীনভাবে গ্রহনযোগ্য হবে এবং
ব্যবসাসফল হবে।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত জ্ঞানকোষ প্রকাশনী প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রকাশনা জগতে দারুন সুনামের সাথে
নিরলস কাজ করে নিজস্ব অবস্থান ধরে রেখেছে। হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল থেকে শুরু করে
অসংখ্য জনপ্রিয় লেখকদের বই নিয়ে কাজ করে যাচ্ছেন। সাহিত্যে সৃষ্টি করছেন নতুন প্রতিভার। তারই
ধারাবাহিকতায় লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ’র সঙ্গে জ্ঞানকোষ প্রকাশনীর এই চুক্তি দেশের সাহিত্যে
কিছু মৌলিক সৃষ্টির স্বপ্ন দেখায়।
Leave a Reply