1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 24, 2026, 1:34 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেফটি ট্যাংকের দেয়াল ধস, প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের চার বছর তিন মাসেও সন্ধান মেলেনি আহনাফের, চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ: ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক দৈনিক আমার সংগ্রামের গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হলেন সাইমুর রহমান মাগুরায় শাহ সিমেন্ট সেরা কারিগর নির্মান কারিগরদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৈনিক আমার সংগ্রাম এর ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান হলেন মো. রশিদুজ্জামান রনজু আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ অগ্রহায়ণের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাচোলের আমন ধান ও শরিষা ক্ষেত

আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে সেফটি ট্যাংকের দেয়াল ধস, প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

  • সময়: Tuesday, November 24, 2026
  • 2 View

স্টাফ রিপোর্টার: মোঃ রুবেল আকন

ঢাকার আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে পরিত্যক্ত সেফটি ট্যাংকের দেয়াল ধসে প্রাণ গেল এক গার্মেন্টস শ্রমিকের। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোঃ ছকিনুর ইসলাম। তিনি মোঃ জাহিদুল ইসলামের ছেলে। তাঁর বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ছিট রাজীব গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরপাড়ে অবস্থিত একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে এক শিশু পড়ে গেলে তাকে উদ্ধারে এগিয়ে আসেন ছকিনুর ইসলাম। একপর্যায়ে তিনি শিশুটিকে ট্যাংক থেকে বাইরে বের করে দিতে সক্ষম হন। তবে শিশুটিকে রক্ষা করতে গিয়ে নিজেই সেফটি ট্যাংকের ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলাকালে তাঁর শরীরের একটি হাত পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যরা মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচাতে গিয়ে ছকিনুর ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews