শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মোঃ সুফিয়ান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় বাজারে এ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোঃ সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুফিয়ান শিবগঞ্জ উপজেলার তারাপুর ঝাইটনপাড়া এলাকার মৃত একরামুল হকের ছেলে। তার মায়ের নাম মোছাঃ সেলিনা আক্তার।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের আহ্বান: মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
Leave a Reply