1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 23, 2026, 10:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। দৈনিক আমার সংগ্রাম এর ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান হলেন মো. রশিদুজ্জামান রনজু আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ অগ্রহায়ণের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাচোলের আমন ধান ও শরিষা ক্ষেত ঢাকা–আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য ২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন বনগাঁও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মানবাধিকার সংগঠনের অভিযোগ শিবগঞ্জ সীমান্তে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ বরেন্দ্র জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাস গোমস্তাপুরের আদিবাসীদের

অগ্রহায়ণের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাচোলের আমন ধান ও শরিষা ক্ষেত

  • সময়: Sunday, November 22, 2026
  • 33 View

মোঃহাবিবুর রহমান নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি;

শীতের প্রারম্ভে অগ্রহায়ণ মাসের শুরুতে দেশব্যাপী বৃষ্টি পাতের প্রভাব পড়েছে বরেন্দ্র ভূমি নাচোলে।

গত ২০ নভেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বিরতিহীন ভাবে চলেছে ২২ নভেম্বর পর্যন্ত। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের আমন ধান ও শরিষা চাষিরা।

কার্তিকের শেষ সপ্তাহে শুরু হওয়া আমন ধান কাটার কাজ চলছে পুরোদমে। এক দিকে সোনালী রং ধারণ করা পাকা ধান কাটার পর দেওয়া আছে শুকানোর জন্য জমিতে, অন্য দিকে কিছু জমির ধান উত্তোলন করে সেই জমিতে বপন করা হয়েছে শরিষা। কিন্তু বিধাতার এমন অসময়ে লাগাতার বৃষ্টি এ অঞ্চলের কৃষকদের চোখের স্বপ্ন যেনো চোখের জ্বলে ভেষে গেলো। দীর্ঘ ৫-৬ মাস হাড়ভাঙা পরিশ্রম আর সার সংগ্রহের নিদারুণ হয়রানির সঙ্গে লড়াই করে মাঠ ভরা সোনালী ধানের বাম্পার ফলনের আশায় বুক ভরা আশা চোখে মুখে গোলাভরা ধানের স্বপ্ন, কয় দিনের বৃষ্টিতে হতাশার ছায়া নেমে এসেছে কৃষকের চোখে মুখে।

অঞ্চলের একজন কৃষক বলেন যে, এ বছর ফসল উৎপাদন করতে যতোটা হয়রানি, লড়াই সংগ্রাম করতে হয়েছে যার ফলশ্রুতিতে আমন ধান উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তারপরও বাম্পার ফলনের আশায় স্বপ্ন বেঁধেছিলেন এ অঞ্চলের কৃষকরা।কাটা মাড়াইয়ের মহোৎসব শুরুও হয়েছিল পুরো দমে।

কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের চোখে মুখে হতাশার ছায়া স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে।

তবুও কৃষকরা বলছেন যদিও অতিরিক্ত উৎপাদন খরচ বেড়ে গেলো তবুও যদি ভালো রৌদ্র হয় তাহলে নতুন করে ঘুরে দাঁড়াতে চেষ্টা পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews