1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 16, 2026, 10:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান, চুক্তিতে নিয়োগ পেলেন এক বছরের জন্য পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায় কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগ অস্বীকার, ব্যক্তিমালিকানাধীন জমিতে আবাসন প্রকল্প পরিচালনার দাবি জহিরুল ইসলাম জনির চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশ সুপার জাহাংগীর আলম গ্রেপ্তার নেছারাবাদে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের ডবলমুরিং থানার ক্যাসিয়ার অলি উদ্দিন এর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ী, প্রসাশন নিরব টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি নেতার মবের স্বীকার ৪ সাংবাদিক, মামলা দায়ের আদালতে প্রেরণ

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান, চুক্তিতে নিয়োগ পেলেন এক বছরের জন্য

  • সময়: Monday, November 16, 2026
  • 7 View

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ-উল-বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামানকে তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে বিটিআরসির চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এ ছাড়া সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক থাকলে তা পরিত্যাগ করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল এমদাদ-উল-বারীর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিটিআরসির চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews