1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি

  • সময়: Saturday, November 14, 2026
  • 10 View

মোহাম্মদ বিল্লাল হোসেন, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ‘আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু কোনো প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।’

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেলস্টেশন ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পুরোনো রেলস্টেশন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক বলেন, সবাই চান রেলস্টেশনসহ জনবহুল এলাকাগুলো দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন থাকুক। কিন্তু এসব স্থান পরিষ্কার রাখার দায়িত্ব শুধু কর্মকর্তা-কর্মচারীদের নয়, বরং প্রত্যেক নাগরিকের। চট্টগ্রামকে নান্দনিক রূপ দিতে গত জুলাই থেকে জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবার মধ্যে দায়িত্ববোধ তৈরি করা না গেলে পরিচ্ছন্নতা কার্যক্রমের সুফল ধরে রাখা সম্ভব হবে না। কোনো জায়গা পরিষ্কার করার পাশাপাশি সেটি পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার। কেউ পরিবেশ নষ্ট করলে তাঁকে সচেতন করতে হবে।

চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন একটি ঐতিহাসিক স্থাপনা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে বয়স্ক ব্যক্তি, শিশু ও শারীরিকভাবে দুর্বল মানুষও রয়েছেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তাঁরা যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেলস্টেশনে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। এ কারণে স্টেশন ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগ তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। এরপর থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই জেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরবর্তী সময়ে জিয়া স্মৃতি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ এবং প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সিআরবি, জিয়া স্মৃতি কমপ্লেক্স ও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে এক দিনে এক লাখ গাছ লাগানো হয়েছে। গাছগুলো বেঁচে আছে এবং বেড়ে উঠছে। আগামী প্রজন্ম যেন পরিবেশের অবনতির জন্য বর্তমান প্রজন্মকে দায়ী করতে না পারে, সে লক্ষ্যেই সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, পরিবেশের প্রভাব সবার ওপর পড়ে। তাই প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তুলতে চায় জেলা প্রশাসন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলস্টেশন ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত তদারকি করা জরুরি। পাশাপাশি যাত্রী ও সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্টেশন ও স্মৃতিস্তম্ভ এলাকার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews