1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 11:34 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি

  • সময়: Monday, August 31, 2026
  • 2 View

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো জোনে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজাহীদুল ইসলাম আলীফ দায়িত্ব পালনকালে প্রকল্প ও উন্নয়নকাজে নিয়মনীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর কর্মদক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই পরবর্তী সময়ে পদোন্নতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে শাখায় দায়িত্ব পালন করেছেন, সেখানে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার কথাও জানা গেছে। সংশ্লিষ্টদের ভাষ্য, তাঁর দায়িত্বকালীন সময়ে অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নে গুণগত মান ও কাজের অগ্রগতির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অনুসন্ধানে সংশ্লিষ্ট নথিপত্র ও দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে দুর্নীতি বা স্বজনপ্রীতির সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। বরং তাঁর দায়িত্বকালে গৃহীত উন্নয়ন কাজগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

তবে মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে যেসব অভিযোগ বা প্রচার ছড়ানো হচ্ছে, সেগুলোর সত্যতা যাচাই করে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিনি একজন সত নিষ্ঠাবান কর্মকর্তা, কোনো রাজনীতিক দলের সঙ্গে জড়িত নেই, বলে জানা যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews