1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:03 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কবে শুরু হচ্ছে আইপিএল?

  • সময়: Monday, May 12, 2025
  • 74 View

ভারত-পাকিস্তান সংঘাতের রেশ লেগেছিলো মাঠের খেলায়। পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল আইপিএলের চলতি আসর। ৯ মে থেকে বন্ধ করে দেওয়া হয় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই বৃহৎ আসরটি। তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে। অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান। তাই যুদ্ধও আপাতত বন্ধ।

সেকারণেই এক সপ্তাহ বন্ধ থাকার পর ১৬ মে আবার শুরু হতে পারে আইপিএল। ফলে পিছিয়ে যেতে পারে ফাইনাল। বাকি সব ম্যাচের জন্য তিনটি কেন্দ্র বেছে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ১৬ মে থেকে আবার আইপিএল শুরু করার চিন্তা-ভাবনা করছে বোর্ড। চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হবে বাকি সকল ম্যাচ। রবিবার রাতের মধ্যে আইপিএলের পরিবর্তিত সূচি ১০ দলকে জানিয়ে দেওয়া হবে। তাদের সম্মতির পরেই নতুন সূচি প্রকাশ করবে বোর্ড।

বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, যেহেতু আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে, তাই ২৫ মে’র বদলে ফাইনাল হতে পারে ৩০ মে। রবিবার রাতেই সব দলের কাছে সূচি পাঠিয়ে দেওয়া হবে। 

পাঞ্জাব কিংস ছাড়া বাকি নয়টি দলকে বোর্ড নির্দেশ দিয়েছে, মঙ্গলবারের মধ্যে নিজেদের ঘরের মাঠে একত্রিত হতে হবে। তবেই আগামী শুক্রবার খেলা শুরু করা যাবে। ১০ দলের বিদেশি ক্রিকেটারেরা কবে ফিরছেন সেই তথ্যও বোর্ডকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার আইপিএল বন্ধ হওয়ার পরে সেদিনই ভারত থেকে নিজেদের দেশে ফিরে গিয়েছেন বিদেশি ক্রিকেটারেরা। নতুন করে তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে হবে। গ্রুপ পর্যায়ের বাকি ১২টি ম্যাচ ও প্লে-অফ শেষ করার জন্য অন্তত দুই সপ্তাহ সময় চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্লে-অফের জন্য প্রায় ছয়দিন সময় লাগে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করার জন্য ছয়দিন পাওয়া যাবে। অর্থাৎ প্রতি দিন দু’টি করে ম্যাচ হতে পারে। সে ভাবেই সূচি করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

তবে আইপিএলের কয়েকটি দল চিন্তিত। নতুন করে প্রতিযোগিতা শুরু হলেও দেশে ফিরে যাওয়ার সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারা তাদের ক্রিকেটারকে পাঠাবে কি না তা নিয়ে আলোচনা করছে। যদি সব দল বিদেশি ক্রিকেটারদের না পায় তা হলে তার প্রভাব ম্যাচের ফলে পড়তে পারে। 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews