1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:04 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

চলে গেলেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

  • সময়: Friday, March 14, 2025
  • 77 View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। গত রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বাংলাদেশ প্রতিদিনকে গত রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আজ শুক্রবার বাদ জুমা অধ্যাপক আরেফিন সিদ্দিকের নামাজে জানাজা ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় অধ্যাপক আরেফিন সিদ্দিক পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গেই তাঁকে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। মৃত্যু পর্যন্ত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান।২০১৭ সাল পর্যন্ত টানা এ দায়িত্ব পালন করেন। উপাচার্যের দায়িত্ব পালন শেষে তিনি নিজ বিভাগে যোগ দেন। ২০২০ সালের জুনে শিক্ষকতা থেকে অবসরে যান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক অত্যন্ত সজ্জন এবং ছাত্রছাত্রীবান্ধব শিক্ষক ছিলেন। ছাত্রছাত্রীরা যে কোনো প্রয়োজনে তাঁকে পেতেন।পিতৃস্নেহে তিনি তাদের আগলে রাখতেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক শিক্ষক মহলেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews