1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 29, 2026, 2:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ১১নং ওয়ার্ডে মিরপুর থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য কারা-নির্যাতিত মোঃ মনির হোসেন এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত চট্টগ্রামে এন কে ডেইরি ফার্মের মালিকের বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ টেকনাফে ৮ কোটি ৫০ লাখ টাকার ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ কোস্ট গার্ডের শিক্ষার্থীদের মাঠে ফেরাতে স্কুল পর্যায়ে পাঁচ খেলা বাধ্যতামূলক করার উদ্যোগ: এমপি আবু সুফিয়ান আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ দুধ-ডিম-চকলেটে জেলেপল্লির শিশুদের মন জয় করলেন ডিসি জাহিদ মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে—পাল্লা-গোয়ালখালীতে আশার আলো! আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, নাশকতার আশঙ্কা জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ

  • সময়: Saturday, November 28, 2026
  • 9 View

মোহাম্মদ আসিফ,চট্টগ্রাম :

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি উপস্থিত ছিলেন।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তারিক রহমান ৩৫, মাসুম উদ্দিন ২৫ এবং এ কে রানা ২২ রান করেন। ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশের হয়ে সামশুদ্দীন বাপ্পা ২৪ রানে ৩ উইকেট এবং ইফরান হোসাইন ১৫ ও সাজ্জাদ হোসাইন ২৮ রানে ২টি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ ১৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ফলে ৪ উইকেটের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। বিজয়ী দলের আবদুল্লাহ জিসান ৪১ বলে ৪৪, তুহিন ২৬ বলে ৪৩ এবং সাজ্জাদ হোসাইন মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রান করেন। সন্দ্বীপ ক্রিকেট একাডেমির হয়ে রানা ৩১ এবং রাতুল ইরফান ৪১ রানে ২টি করে উইকেট লাভ করেন।

খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে সবাইকে এগিয়ে যেতে হবে। ফুটবলের পর ক্রিকেটের এমন জমজমাট আয়োজনের জন্য তিনি দেশ রক্ষা তারেক মঞ্চকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যত বেশি হবে, তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি তত বেশি আগ্রহী ও উজ্জীবিত হবে। খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ করা সম্ভব।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শহীদুল্লাহ বাহার, নাসির উদ্দিন চৌধুরী নাসিম ও হাবিবুর রহমান চৌধুরী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন; যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহীন পাটোয়ারী ও আব্দুল হামিদ পিন্টু; সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মুহাম্মদ সাগির, জহিরুল হক টুটুল, গোলজার হোসেন মিন্টু, আরিফুর রহমান মাস্টার আরিফ, সাখাওয়াত কবির সুমন, মামুনুর রশিদ মামুন, শওকত খান রাজু, বাদশা আলমগীর, সাইফুল আলম, রাসেল খান, ওমর ফারুক, এফএএফ রুমী ও জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের আবদুল্লাহ জিসান। তিনি টুর্নামেন্টজুড়ে ২৩৯ রান সংগ্রহ করেন। ১২ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছেন একই দলের সাজ্জাদ হোসাইন। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির জন্য ছিল ক্রেস্ট ও প্রাইজমানি।

ক্রিকেটের উত্তেজনাপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণী শেষে হাজার হাজার সংগীতপ্রেমী দর্শকের উপস্থিতিতে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট। এতে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্সসহ জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে। কনসার্টের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews