1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 28, 2026, 12:23 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ দুধ-ডিম-চকলেটে জেলেপল্লির শিশুদের মন জয় করলেন ডিসি জাহিদ মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে—পাল্লা-গোয়ালখালীতে আশার আলো! আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, নাশকতার আশঙ্কা জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় পাঁচটি তাজা ককটেল উদ্ধার, বম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় টাঙ্গাইলে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে সাত দিনের আল্টিমেটাম। মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্টল প্রদর্শনী

দুধ-ডিম-চকলেটে জেলেপল্লির শিশুদের মন জয় করলেন ডিসি জাহিদ

  • সময়: Saturday, November 28, 2026
  • 3 View

মোঃ বিল্লাল হোসেন, চট্টগ্রাম ব্যুরো:

দুধ, ডিম ও চকলেট হাতে নিয়ে জেলেপল্লির শিশুদের কাছে হাজির হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিশুদের পুষ্টির পাশাপাশি তাদের শিক্ষা, খেলাধুলা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়াসামগ্রী বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন। এ ছাড়া স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলে পরিবারের শিশুদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, ‘এই শিশুরাই একদিন জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে—এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি বলেন, গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের জীবনমানে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা প্রযুক্তির কাছে পরাজিত হতে চাই না। প্রযুক্তিকে আয়ত্ত করতে হলে এর ব্যবহার জানতে হবে। আমরা যদি প্রযুক্তির ব্যবহার না জানি, তাহলে প্রযুক্তিই আমাদের ব্যবহার করবে।’

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে জেলে সম্প্রদায় ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, এতে তাঁদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে। এ কারণে জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা জরুরি।

এ সময় স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় আকমল আলী ঘাট এলাকায় জেলে পরিবারের শিশুদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু বিদ্যালয় প্রতিষ্ঠা করলেই কিংবা সুন্দর সুন্দর বেঞ্চ বসালেই আমাদের উদ্দেশ্য সফল হবে না। অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। আমরা চাই, প্রতিটি শিশু শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠুক।’

লেখাপড়ায় ভালো ফল করা জেলে পরিবারের শিশুদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শিশুদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আদর, ভালোবাসা ও আনন্দদায়ক পরিবেশে পাঠদানের মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। শিক্ষাগত সনদ অর্জনের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রী এমন একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলতে চান, যেখানে সব জনগোষ্ঠী সমানভাবে এগিয়ে যাবে। কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব উল্লেখ করে তিনি ভারতের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বি আর আম্বেদকরের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন নিজের জীবনের পরিবর্তন ঘটাবে, এলাকার মানুষের জীবনের পরিবর্তন ঘটাবে এবং দেশের পরিবর্তন ঘটাবে।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো সরকারি কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব। দায়িত্বপ্রাপ্ত খাতের উন্নয়ন ঘটাতে না পারলে চাকরিজীবনের সার্থকতা থাকে না।

এ সময় জেলে সম্প্রদায়ের শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে তাঁদের অভিভাবক ও সদস্যদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সহযোগিতার জন্য স্বপ্ন ফাউন্ডেশন এবং জেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews