1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 17, 2026, 1:34 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ চট্টগ্রামে জেলেপল্লীতে ভয়াবহ আগুন, পুড়ল শতাধিক ঘর ও কোটি টাকার মাছ ধরার সরঞ্জাম নহাটা বাজারের জমি সংক্রান্ত বিষয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল চটকদার বিজ্ঞাপনের আড়ালে আবাসন ব্যবসা: প্রবাসীদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে ‘ধরিত্রী প্রপার্টিজ লি.’ চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ ইতিহাস-ঐতিহ্য, কৃষি ও অর্থনীতিতে সমৃদ্ধ যশোর জেলা সুফি-সাধক, ইতিহাস-ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির জনপদ শাহরাস্তি চট্টগ্রামে চাঁদা না পেয়ে বাড়িতে গুলি সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল

  • সময়: Tuesday, November 17, 2026
  • 5 View

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা টহল ও নিবিড় তদারকি জোরদার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় সোমবার (১৬ নভেম্বর) রাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জেলা প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সতর্ক অবস্থানে রয়েছেন। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

সোমবার রাতে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস ও ডিসি হিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং ও বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি তদারকি করা হয়।

পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানাধীন গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়।

এ ছাড়া চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে পাঁচলাইশ এলাকার ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট এবং চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, বিশেষ টহল ও তদারকির সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি।

নগরবাসীর সার্বিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এ ধরনের বিশেষ নিরাপত্তা টহল ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews