রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা রিপটার, শিরিন আক্তার।
: আজ সকাল ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জনাব নাসিদ ফরহাদ।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের ইউনিফর্ম ও আইনগত ক্ষমতা জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ক্ষমতার অপব্যবহার কিংবা সাধারণ মানুষকে হয়রানি করার জন্য নয়। তিনি মাদক, দুর্নীতি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ কমিশনার প্রত্যেক সদস্যের সততা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে একটি সুশৃঙ্খল, জনবান্ধব ও আদর্শ পুলিশ ইউনিট হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ আরএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply