1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 20, 2026, 9:57 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

  • সময়: Monday, July 20, 2026
  • 102 View

নিজস্ব প্রতিবেদক:
দেশের আবাসন সমস্যার সমাধানে এবং জনগণের সেবায় নিয়োজিত অন্যতম সরকারি সংস্থা ‘জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ’। সম্প্রতি এই সংস্থার চেয়ারম্যান জনাবা মোসা: ফেরদৌসী বেগম এবং সচিব মহোদয়ের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উদ্দেশ্যপ্রণোদিত স্বার্থান্বেষী মহল নিজেদের অবৈধ সুবিধা হাসিল করতে ব্যর্থ হয়েই এই মিথ্যা অভিযোগের আশ্রয় নিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। চেয়ারম্যান এবং সচিব মহোদয় শুরু থেকেই অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং কোনো ধরণের অনৈতিক চাপের কাছে নত স্বীকার করেননি।
স্থানীয় সচেতন মহল এবং সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। কর্তৃপক্ষের স্বচ্ছ কর্মপদ্ধতি ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়াটি ওই চক্রের স্বার্থের পরিপন্থী হওয়ায় তারা মিথ্যা অপপ্রচারের মাধ্যমে কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বরাবরই সরকারি আইন ও নিয়মনীতি মেনে জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। দায়িত্বশীল কর্মকর্তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে, তাদের কার্যালয়ে কোনো প্রকার দুর্নীতি বা স্বজনপ্রীতির আশ্রয় নেওয়ার প্রশ্নই ওঠে না। মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার এই অপপ্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।
জনসাধারণের প্রত্যাশা, কোনো মহল যেন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বিভ্রান্ত না হয়। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রকারী এই কুচক্রী মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews