1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 15, 2026, 6:02 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই নতুন ছবিতে অক্ষয়

  • সময়: Saturday, April 25, 2026
  • 171 View

খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার আবারও নিজের সেই চেনা রূপে দর্শকের মাঝে ধরা দিয়েছেন। সম্প্রীতি তার অভিনীত এবং প্রিয়দর্শন পরিচালিত নতুন সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।

হরর-কমেডি ছবিটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ১০৬ কোটি ভারতীয় রুপির বেশি আয় করে নতুন রেকর্ডের পথে হাঁটছে। এরই মধ্যে নতুন সুখবর নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার।বিদ্যা বালানের সঙ্গে নতুন একটি নতুন কমেডি ছবির কথা জানিয়েছেন এ অভিনেতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ‘ভূত বাংলা’ খ্যাত এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে প্রকল্পটি নিশ্চিত করেছেন।

তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিমানে ওঠার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।তিনি এটিকে বিদ্যার সঙ্গে তার চতুর্থ ছবি হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন,তাদের জুটি সৌভাগ্য বয়ে আনবে। পোস্টটিতে এই প্রকল্প সম্পর্কে প্রথম সরাসরি আপডেটও দেওয়া হয়েছে, যেখানে দুই অভিনেতাকে একসঙ্গে শুটিংয়ের জন্য বের হতে দেখা যায়।

এর আগে ২০০৭ সালে এ জুটির মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। একই বছর তারা ‘হে বেবি’ ছবিতেও একসঙ্গে কাজ করেন।এরপর তারা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন মঙ্গল’ ছবিতে একসঙ্গে ফিরে আসেন।

তাদের অতীতের ছবিগুলো কমেডি থেকে ড্রামা পর্যন্ত বিভিন্ন ঘরানার, আর একারণেই তাদের সাম্প্রতিক ঘোষণাটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বাজমীর এই ছবিটি তাদেরকে আবারও একসঙ্গে একটি কমেডি-ড্রামায় নিয়ে আসছে।অক্ষয়কে সম্প্রতি প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে দেখা গেছে। এই ছবির মাধ্যমে ১৪ বছর পর পরিচালকের সঙ্গে তার কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।এই ছবির অন্যান্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, টাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার এবং প্রয়াত অভিনেতা আসরানি।এদিকে বিদ্যাকে এরপর ‘রাজা শিবাজি’ ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন রিতেশ দেশমুখ, এতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয়ও করেছেন। এই ছবিতে যোদ্ধা রাজার যৌবন থেকে স্বরাজ্য প্রতিষ্ঠা পর্যন্ত যাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে। রিতেশ ও বিদ্যার পাশাপাশি ছবিটিতে সঞ্জয় দত্ত এবং জেনেলিয়া দেশমুখসহ আরও অনেকে অভিনয় করেছেন। রাজা শিবাজি পহেলা মে মুক্তি পেতে চলেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews